ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি বলেছেন, কারাগার কেবল বন্দিশালা নয় বরং সংশোধনাগার হিসেবে তৈরি করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মান্ধাতার আমলে করা স্থাপনাগুলো সংস্কার ও আধুনিক করা দরকার। রবিবার (৩০ জানুয়ারি) সকালে রংপুর কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি।


এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসন্ন রমজানকে ঘিরে বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে। খোলা বাজারে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানো হবে। টিসিবি’র পণ্য বিক্রির পরিমাণও ডাবল করা হবে। নিত্য পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্সি আরও বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সাড়ে ৮ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তা পাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।


এ সময় উপস্থিত ছিলেন- রংপুর জেলা প্রশাসক মো আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ড সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑